৬। (১) পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থার সহিত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে। (২) সরকার, বিধি দ্বারা, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে পর্যটন সংরক্ষিত এলাকা এবং বিশেষ পর্যটন অঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো, বিনোদন ও সেবামূলক সুযোগ সুবিধা সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আইনানুগ বিধি-নিষেধ আরোপ করিতে পারিবে। (৩) পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে পর্যটন সংরক্ষিত এলাকা এবং বিশেষ পর্যটন অঞ্চলে পর্যটন কেন্দ্র নির্মাণ ও উন্নয়নকল্পে দেশি বা বিদেশি উদ্যোগে, দেশি-বিদেশি যৌথ উদ্যোগে, সরকারি বা বেসরকারি উদ্যোগে অথবা…