৫। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পর্যটন সংরক্ষিত এলাকায় বিশেষ পর্যটন অঞ্চল ঘোষণা করিতে পারিবে। (২) সরকার নিজ উদ্যোগে অথবা বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা ব্যক্তি বিশেষের মাধ্যমে বিশেষ পর্যটন অঞ্চলের নিয়ন্ত্রণ ও পরিচালনা করিতে পারিবে।