৪। (১) পর্যটন শিল্প রহিয়াছে অথবা পর্যটন শিল্পের সম্ভাবনা রহিয়াছে এমন কোন এলাকাকে চিহ্নিতকরণ ও সংরক্ষণ করা প্রয়োজন হইলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত এলাকাকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করিতে পারিবে। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, বিধি দ্বারা, পর্যটন সংরক্ষিত এলাকায় যে কোন ধরণের কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করিতে পারিবে।