২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (১) ’পর্যটন’ অর্থে মানুষের স্বাভাবিক বসবাসের স্থান হইতে অন্য কোন স্থানে উপার্জনমূলক কর্মসংস্থান ব্যতীত বিনোদনসহ অন্য যে কোন উদ্দেশ্যে গমন করিয়া অনধিক ০১ (এক) বৎসর অবস্থানের সঙ্গে সম্পৃক্ত কর্মকান্ডকে বুঝাইবে; (২) ’পর্যটন সংরক্ষিত এলাকা’ অর্থ ধারা ৪ এর অধীন ঘোষিত পর্যটন সংরক্ষিত এলাকা; (৩) ’বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৪) ’বিশেষ পর্যটন অঞ্চল’ অর্থ ধারা ৫ এর অধীন ঘোষিত বিশেষ পর্যটন অঞ্চল; (৫) ’ব্যক্তি’ অর্থে আইনগত স্বত্বাবিশিষ্ট ব্যক্তি, অংশীদারী কারবার, সমিতি, কোম্পানী, কর্পোরেশন, সমবায় সমিতি, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা…