৯। (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, গভর্নিং বডি উহার সভার স্থান, সময় ও কার্য-পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সভার কোরামের জন্য সর্বমোট সদস্য-সংখ্যার কমপক্ষে এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে। (৩) গভর্নিং বডির সকল সভায় চেয়ারম্যান, বা তাঁহার অনুপস্থিতিতে চেয়ারম্যান কতৃর্কমনোনীত অপর কোন সদস্য সভাপতিত্ব করিবেন। (৪) প্রতি দুই মাসে অন্ততঃ একবার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হইবে। (৫) সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে; তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী সদস্য একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারিবেন। (৬) গভর্নিং…