৮। এই আইনের বিধান সাপেক্ষে, বোর্ডের নিম্নবণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা :- (১) এই আইনের লক্ষ্যে ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রণীত নীতিমালা বাস্তবায়ন; (২) সরকারের অনুমোদনক্রমে বোর্ডের কার্যক্রম এবং প্রশাসন কিভাবে পরিচালিত হইবে এবং ইহার অর্থ সংক্রান্ত বিষয়াদি কিভাবে নির্বাহ করা হইবে তৎসম্পর্কে প্রবিধান প্রণয়ন; (৩) পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ভূমি চিহ্নিতকরণ; (৪) সরকারের পূর্বানুমোদনক্রমে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সম্পত্তি অর্জন, অধিকার সংরক্ষণ ও হস্তান্তর; (৫) সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ডের প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ ; বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের পদ সৃষ্টি এবং তাহাদের চাকুরীর…