৬। (১) বোর্ডের একটি গভর্নিং বডি থাকিবে এবং বোর্ডের পরিচালনা ও প্রশাসন উক্ত গভর্নিং বডির উপর ন্যস্ত থাকিবে এবং বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে গভর্নিং বডিও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গভর্নিং বডি গঠিত হইবে, যথা :- (১) সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতিনিধি, যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (৩) স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (৪) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক…