৪। (১) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে পর্যটন সংরক্ষণ বিষয়াদির উন্নয়ন, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য, সরকার, এই আইন কার্যকর হইবার পর যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ পর্যটন বোর্ড (Bangladesh Tourism Board) নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করিবে। (২) বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা থাকিবে এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে; এবং বোর্ড স্বীয় নামে উহার পক্ষে মামলা দায়ের করিতে পারিবে বা উহার…