২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "গভর্নিং বডি" অর্থ ধারা ৬ এর অধীন গঠিত গভর্নিং বডি; (২) "চেয়ারম্যান" অর্থ গভর্নিং বডির চেয়ারম্যান; (৩) "পর্যটক" অর্থ এমন ব্যক্তি যিনি তাহার স্বাভাবিক বসবাসের স্থান হইতে অন্য কোন নতুন স্থানে উপার্জনমূলক কর্মসংস্থানের উদ্দেশ্য ব্যতীত অবকাশযাপন, বিনোদন, ব্যবসায়িক প্রয়োজনে বা অন্য যে কোন কারণে গমন করিয়া অনধিক এক বৎসর অবস্থান করেন; (৪) "প্রধান নির্বাহী" অর্থ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা; (৫) "প্রবিধান" অর্থ আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) "বিধি" অর্থ আইনের অধীন প্রণীত বিধি; (৭) "বোর্ড" অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত ’বাংলাদেশ…