১৬। (১) বাংলাদেশের পর্যটন শিল্প ও সেবার সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন ক্ষেত্রে সহায়তা প্রদানকল্পে বোর্ডের একটি তহবিল থাকিবে। (২) বোর্ডের তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশি সরকার বা সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান ; এবং (ঙ) অন্য যে কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) এই তহবিল, বোর্ডের নামে, গভর্ণিং বডি কর্তৃক অনুমোদিত এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা…