১৫। (১) অর্থ বৎসর সমাপ্তির ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রধান নির্বাহী বোর্ডের যাবতীয় কার্যক্রমের উপর একটি বাৎসরিক প্রতিবেদন গভর্নিং বডির নিকট উপস্থাপন করিবেন এবং গভর্নিং বডির অনুমোদনক্রমে উহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বাৎসরিক প্রতিবেদনটি বোর্ড জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করিবে।