১৪। (১) সরকার কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী, বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) সরকার, বোর্ডের চাহিদার প্রেক্ষিতে, বোর্ডে প্রেষণে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রদান করিতে পারিবে।