১৩। এই আইনের অধীনে প্রধান নির্বাহীর ক্ষমতা ও কার্যাবলী নিম্নরূপ হইবে, যথা :- (১) বোর্ডের সিদ্ধান্ত ও নির্দেশনাসমূহ বাস্তবায়ন; (২) বোর্ডের স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি এবং বাৎসরিক কর্মসূচির বাজেট প্রণয়ন; (৩) বোর্ডের রাজস্ব বাজেট প্রণয়ন; (৪) বোর্ড কর্তৃক অনুমোদিত পরিকল্পনা ও কর্মসূচিসমূহের বাস্তবায়ন; (৫) প্রয়োজনীয় কর্মকর্তা বা কর্মচারী নিয়োগদান; (৬) চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক গভর্নিং বডির সভার নোটিশ জারীকরণ; (৭) প্রধান নির্বাহী হিসাবে বোর্ডের উদ্দেশ্য অর্জনে অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; এবং (৮) সরকার কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব পালন।