১২। (১) বোর্ডের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকিবেন। (২) প্রধান নির্বাহী বোর্ড কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) প্রধান নির্বাহী পদে নিয়োগ প্রদান না করা পর্যন্ত বোর্ডের চাহিদার প্রেক্ষিতে সরকার যুগ্ম-সচিব বা অতিরিক্ত সচিব পদ মর্যাদার কোন কর্মকর্তাকে প্রধান নির্বাহী হিসাবে প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে। (৪) প্রধান নির্বাহী বোর্ডের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন, এবং এই আইন, বিধি ও প্রবিধানের বিধানাবলী সাপেক্ষে, তিনি তাঁহার ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন। (৫) প্রধান নির্বাহী তাঁহার কাজের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন।