১০। বোর্ড এই আইনের অধীন উহার কোন ক্ষমতা প্রয়োগ বা কোন কার্যসম্পাদনের বিষয়ে উহাকে সহায়তা করিবার উদ্দেশ্যে, তৎকর্তৃক নির্ধারিত সীমা ও শর্ত সাপেক্ষে, গভর্নিং বডির কোন সদস্য বা বোর্ডের কর্মকর্তা সমন্বয়ে এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে, এবং প্রয়োজনবোধে উক্ত কমিটিতে অন্য কোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করিতে পারিবে।