১। (১) এই আইন বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে। (৩) ইহা বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহের জন্য প্রযোজ্য হইবে। * এস, আর, ও নং ৩০৩-আইন/২০১০, তারিখ: ২৫ আগস্ট, ২০১০ ইং দ্বারা ১৭ ভাদ্র, ১৪১৭ বঙ্গাব্দ মোতাবেক ১ সেপ্টেম্বর, ২০১০ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।