৬৭। এই আইনের অধীন ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে, কর্তৃপক্ষ- (ক) নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানের জন্য একটি কেন্দ্রীয় গবেষণাগার স্থাপন ও প্রয়োজনবোধে, এক বা একাধিক আঞ্চলিক গবেষণাগার এবং কারিগরী সহায়ক প্রতিষ্ঠান (Technical Support Organization) প্রতিষ্ঠা করিতে পারিবে; (খ) বিজ্ঞানী বা প্রকৌশলী এবং সরকারি বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের বিকিরণ সুরক্ষা কর্মকর্তা এবং প্রয়োজনে নিউক্লীয় বা বিকিরণ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের আয়োজন করিতে পারিবে; (গ) উহার নিজস্ব অবকাঠামো প্রতিষ্ঠিত না হত্তয়া পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিকট হইতে…