৫২। (১) যদি কোন অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি- (ক) এই আইন এবং তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের কোন বিধান অথবা অনুমোদনের শর্তাবলী কার্যক্ষেত্রে লংঘন করে; এবং (খ) ভুল বা মিথ্যা তথ্য প্রদান করিয়া অনুমোদন লাভ করে, -তাহা হইলে উক্ত ব্যক্তিকে তাহার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অনুমোদন স্থগিত বা বাতিল করা হইবে না তৎমর্মে অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কারণ দর্শাইবার জন্য নোটিশ জারি করা হইবে। (২) উপ-ধারা (১)এর অধীন প্রদত্ত নোটিশে লংঘনের প্রকৃতি এবং সংশোধন বা প্রতিকারমূলক কার্যক্রমের নির্দিষ্ট বর্ণনা থাকিবেঃ তবে শর্ত থাকে যে, নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য মান অনুযায়ী,…