৩৮। (১) তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদন হইতে শুরু করিয়া তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থাপনায় স্থানান্তরের পূর্ব পর্যন্ত তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা এবং সিকিউরিটির জন্য মূল উৎপাদনকারী দায়ী থাকিবেন। (২) তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত বিষয় নিশ্চিত করিবে, যথাঃ- (ক) স্থাপনার সক্রিয় জীবনকালে এবং ডিকমিশনিং-এর সময় সুরক্ষা এবং সিকিউরিটির জন্য যোগ্যতাসম্পন্ন কর্মী এবং পর্যাপ্ত অর্থ-সম্পদের প্রাপ্যতা; (খ) অর্থ সংক্রান্ত এইরূপ বিধান থাকা যাহা ডিসপোজাল স্থাপনা বন্ধ করিবার পরও কর্তৃপক্ষের বিবেচনায় প্রয়োজনীয় সময়কালে যথাযথ প্রাতিষ্ঠানিক…