৩৫। কর্তৃপক্ষ, প্রবিধান দ্বারা, সেফগার্ড সংক্রান্ত চুক্তি অনুসারে, নিম্নবর্ণিত ব্যবস্থাদি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে সেফগার্ড সংক্রান্ত ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করিবে, যথাঃ- (ক) নিউক্লীয় পদার্থের পরিমাপ পদ্ধতি; (খ) পরিমাপের সঠিকতা মূল্যায়ন পদ্ধতি; (গ) পরিমাপ-পার্থক্য পুনঃনিরীক্ষণের কার্যপ্রণালী; (ঘ) ফিজিক্যাল ইনভেনটরি (physical inventory) ও ক্ষয়ের পরিমাণ নির্ধারণের কার্যপ্রণালী; (ঙ) অপরিমাপকৃত ইনভেনটরির মূল্যায়ন পদ্ধতি; (চ) নিউক্লীয় পদার্থের ইনভেনটরির এবং নিঃসরণ চিহ্নিতকরণের জন্য রেকর্ড ও রিপোর্ট করিবার পদ্ধতি; (ছ) জবাবদিহিতার কার্যপ্রণালী এবং ব্যবস্থা সঠিকভাবে…