২৮। (১) কর্তৃপক্ষ, এই আইনের অধীন প্রদত্ত যে কোন অনুমোদন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্থগিত বা বাতিল করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, অনুমোদন সংক্রান্ত শর্তাবলী ভঙ্গ করা হইয়াছে মর্মে ধারা ৫১ এর উপ-ধারা (৪) এর অধীন কোন প্রতিবেদন প্রাপ্ত হইলে- (ক) উহার বিবেচনায় উপযুক্ত ক্ষেত্রে অনুমোদনের শর্তাবলী যথাযথভাবে পালন করিবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ প্রদান করিতে পারিবে; বা (খ) জীবন, স্বাস্থ্য, সম্পদ অথবা পরিবেশের নিরাপত্তা নিশ্চিতকরণার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদনের অধীন কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে; বা (গ) উক্ত অনুমোদন স্থগিত বা বাতিল করিতে পারিবে। (৩)…