২৭। এই আইনের অধীন কর্তৃপক্ষ কর্তৃক সনাক্তকৃত নিয়ন্ত্রণ যোগ্য নিউক্লীয় পদার্থ, নির্দিষ্টকৃত যন্ত্রপাতি ও অনিউক্লীয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, এতদ্সম্পর্কিত যন্ত্রপাতি ও প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে অনুমোদন লাভের জন্য নিম্নরূপ শর্তাবলী প্রযোজ্য হইবে, যথাঃ- (ক) হস্তান্তরিত পদার্থ এবং তথ্য কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হইবে এই মর্মে গ্রহণকারী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অবশ্যপালনীয় অঙ্গীকারনামা; (খ) হস্তান্তরিত বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সেফগার্ড ব্যবস্থার প্রযোজ্যতা; (গ) গ্রহণকারী রাষ্ট্র কর্তৃক উহার সকল নিউক্লীয় পদার্থ এবং নিউক্লীয় স্থাপনা সম্পর্কিত বিষয়াদি আন্তর্জাতিক পরমাণু…