২৫। কর্তৃপক্ষ, এই আইনের অধীন নিউক্লীয় পদার্থ, নির্দিষ্টকৃত যন্ত্রপাতি ও অনিউক্লীয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, এতদ্সম্পর্কিত যন্ত্রপাতি ও প্রযুক্তি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রবিধান প্রণয়ন করিবে যাহাতে নিম্নবর্ণিত যে কোন বিষয় বা বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথাঃ- (ক) পুনঃনিরীক্ষণ ও আবেদন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য তফসিলসহ অনুমোদনের উদ্দেশ্যে আবেদন করিবার পদ্ধতি; (খ) অনুমোদন আবশ্যক এমন পদার্থ, যন্ত্রপাতি এবং প্রযুক্তির তালিকা; (গ) প্রযুক্তি উন্নয়ন বা তৎসংশ্লিষ্ট অবস্থার পরিবর্তন বিবেচনার জন্য নিয়ন্ত্রিত বিষয়াদির পর্যায়ক্রমিক পুনঃনিরীক্ষণ বা হালনাগাদ তালিকা প্রণয়ন সম্পর্কিত…