২৩। অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি অনুমোদনের মেয়াদকালীন নিম্নবর্ণিত দায়-দায়িত্ব পালন করিবেন, যথাঃ- (ক) নিউক্লীয় স্থাপনা বা বিকিরণ স্থাপনার স্থান নির্ধারণ হইতে শুরু করিয়া ডিকমিশনিং পর্যন্ত সকল পর্যায়ে নিউক্লীয় নিরাপত্তা, বিকিরণ সুরক্ষা, তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনা, ভৌতসুরক্ষা, যাচাইপূর্বক জরুরী প্রস্ত্ততিমূলক ব্যবস্থা সম্পর্কে নিশ্চিতকরণ, (খ) কর্তৃপক্ষ কর্তৃক পুনঃনিরীক্ষিত বা অনুমোদিত দলিল প্রতিপালন করা, তবে, এই আইন বা ইহার অধীন প্রণীত প্রবিধানের বিধানাবলীর আলোকে অনুমোদিত দলিলাদি কর্তৃপক্ষের পূর্বানুমোদনের ভিত্তিতে ব্যত্যয় করা যাইতে পারে; (গ) নিউক্লীয় স্থাপনার জন্য ডিকমিশনিং…