২২। (১) সরকার, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নিউক্লীয় স্থাপনার ডিকমিশনিং এর সহিত সম্পর্কিত আর্থিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি ডিকমিশনিং তহবিল গঠন করিতে পারিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথাঃ- (ক) বিভিন্ন স্থাপনার অপারেটর বা বিদেশী অপারেটর বা অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি হইতে সরকার কর্তৃক নির্ধারিত হারে আদায়কৃত অর্থ; (খ) সংশ্লিষ্ট অর্থ বৎসরের জাতীয় বাজেট হইতে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ; (গ) ডিকমিশনিং তহবিল হইতে উদ্ভূত মুনাফা; (ঘ) অনুদান বা দান; এবং (ঙ) ডিকমিশনিং তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত অর্থ। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত ডিকমিশনিং তহবিল কোন তফসিলি ব্যাংকে…