২৭। (১) Bangladesh Atomic Energy Commission Order, 1973 (President’s Order No. 15 of 1973), অতঃপর রহিতকৃত Order বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, রহিতকৃত Order এর অধীন প্রতিষ্ঠিত কমিশনের- (ক) সকল সম্পত্তি এই আইনের অধীন প্রতিষ্ঠিত কমিশনে হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; ব্যাখ্যা।- ’’সম্পত্তি’’ অর্থে সকল অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, প্রাধিকার, ভূমি ও দালানসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং নগদ স্থিতি, ব্যাংক জমা, সংরক্ষিত তহবিল, বিনিয়োগ এবং অন্যান্য অধিকার এবং উক্ত সম্পত্তি হইতে অর্জিত সুদ এবং সকল হিসাব বই, রেজিস্টার, রেকর্ড এবং এতদ্সম্পর্কিত যে কোন…