২০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তহবিল নামে কমিশনের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) দান এবং বৃত্তি; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন ব্যক্তি, জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার নিকট হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) সেবা, বিনিয়োগ এবং রয়্যালটি হইতে প্রাপ্ত আয়; এবং (ঙ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কমিশনের নামে কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে। ব্যাখ্যা।- ’’তফসিলি…