২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ’’কমিশন’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; (২) ’’চেয়ারম্যান’’ অর্থ কমিশনের চেয়ারম্যান; (৩) ’’তেজস্ক্রিয় পদার্থ’’ অর্থ যে পদার্থের অস্থিতিশীল নিউক্লিয়াস ভাঙ্গন (disintegration) বা ক্ষয়প্রাপ্ত (decay) হওয়ায় বিকিরণ উৎপন্ন করে এমন পদার্থ; (৪) ’’নির্ধারিত’’ অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৫) ’’নির্ধারিত পদার্থ’’ অর্থে কমিশন কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত, খনিজসহ যে কোন পদার্থ বা উপাদান যাহা উহার মতে পরমাণু শক্তি উৎপাদন বা ব্যবহারের জন্য বা এতদ্সম্পর্কিত বিষয়ে গবেষণার জন্য ব্যবহৃত হয় বা ব্যবহৃত…