১৯। (১) কমিশন উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞানী ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (২) কমিশন এই আইনের অধীনে প্রণীত প্রবিধানের বিধান অনুসারে উহার বিজ্ঞানী ও কর্মচারীগণকে বিশেষ প্রণোদনা, ভাতা ও ঝুঁকিভাতা দিতে পারিবে ।