১৩। কমিশন, সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে, যে কোন বিদেশি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থার সহিত পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও গবেষণার ক্ষেত্রে প্রয়োজনে অন্যান্য নবায়নযোগ্য শক্তির উন্নয়নে সহযোগিতা সম্পর্কিত কোন কর্মসূচি বা সহযোগিতা চুক্তির সুস্পষ্ট শর্তে, যাহাতে উক্ত বিদেশি কর্তৃপক্ষ বা সংস্থা একটি পক্ষ, কিংবা এই আইন প্রবর্তনের পর অন্য কোন আন্তর্জাতিক চুক্তি অনুসারে, সহযোগিতা করিতে বা বজায় রাখিতে পারিবে।