১১। সরকার, কমিশনকে, সহায়তা প্রদানের জন্য, একজন সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা ও একজন সচিব নিয়োগ করিবে। বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে, যথা :¾ ১১। পরিচালক (অর্থ) ও পরিচালক (প্রশাসন)।- সরকার, কমিশনকে সহায়তা প্রদানের জন্য, সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করিবে।