৯। (১) ইনস্টিটিউটের প্রশাসনিক, আর্থিক বিষয় ও দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য একটি ব্যবস্থাপনা বোর্ড থাকিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ব্যবস্থাপনা বোর্ড গঠিত হইবে, যথা:- (১) মহাপরিচালক, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক মনোনীত অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (৩) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (৪) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (৫) কৃষি অনুষদের ডিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; (৬) কাউন্সিল কর্তৃক মনোনীত অন্যূন সদস্য পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (৭) কৃষি…