৭। (১) ইনস্টিটিউটের গবেষণা নীতি প্রণয়ন, গবেষণার ক্ষেত্র নির্ধারণ, পর্যবেক্ষণ ও পরিবীক্ষণের জন্য একটি উপদেষ্টা পরিষদ থাকিবে। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা: - (১) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; (২) সচিব, কৃষি মন্ত্রণালয়, যিনি উহার সহ-সভাপতিও হইবেন; (৩) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (৪) চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; (৫) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (৬) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (৭) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক…