৫। (১) ইনস্টিটিউটের উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া গবেষণার মাধ্যমে আবহাওয়া ও পরিবেশ উপযোগী শস্যের নূতন নূতন জাত উদ্ভাবনের মাধ্যমে টেকসই ও উৎপাদনশীল একটি কৃষি ব্যবস্থা নিশ্চিত করা; (খ) মাটি ও পানির আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা; (গ) যথোপযুক্ত প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে শস্যের গুণগত মান উন্নত ও পরিমাণ বৃদ্ধি করা এবং রোগ ও পতঙ্গ নিয়ন্ত্রণ এবং উহার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করা। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনস্টিটিউট নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা: - (ক) কৃষিতাত্ত্বিক, শস্য শারীরতাত্ত্বিক এবং মৃত্তিকা-উদ্ভিদ বিষয়ক গবেষণা…