২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট; (২) ’’উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ৭ এর উপ-ধারা (২) এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (৩) ’’কাউন্সিল’’ অর্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ (২০১২ সনের ১৩ নং আইন) দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান; (৫) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ’’ব্যবস্থাপনা বোর্ড’’ অর্থ ধারা ৯ এর উপ-ধারা (২) এর অধীন গঠিত ব্যবস্থাপনা বোর্ড;…