১২। (১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবে। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী এবং সার্বক্ষণিক কর্মচারী হইবেন। (৪) মহাপরিচালক বোর্ড কর্তৃক নির্ধারিত বা সরকার কর্তৃক তাহার উপর ন্যস্ত কার্যাবলি পালন করিবেন এবং ক্ষমতা প্রয়োগ করিবেন।