১১। (১) প্রতি ৩(তিন) মাসে ব্যবস্থাপনা বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে। (২) ব্যবস্থাপনা বোর্ডের সভা, চেয়ারম্যানের সম্মতিক্রমে সদস্য-সচিবের স্বাক্ষরিত লিখিত নোটিশ দ্বারা আহুত হইবে। (৩) চেয়ারম্যান ব্যবস্থাপনা বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের দ্বারা নির্বাচিত একজন সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৪) ব্যবস্থাপনা বোর্ডের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) ব্যবস্থাপনা বোর্ডের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং…