৭। (১) কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গভর্নিং বডি গঠিত হইবে, যথা : (ক) চেয়ারম্যান, যিনি উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, সরকার কর্তৃক নিযুক্ত হইবেন; (খ) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, সরকার কর্তৃক নিযুক্ত নিম্নরূপ ৫ (পাঁচ) জন সদস্য, যথা : (অ) পুরকৌশলবিদ ১ (এক) জন; (আ) যন্ত্রকৌশলবিদ ১ (এক) জন; (ই) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশলবিদ ১ (এক) জন; (ঈ) প্রশাসন ও অর্থ বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন; এবং (উ) প্রকৌশলের অন্যান্য শাখা হইতে ১ (এক) জন; (গ) ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক মনোনীত যে…