৫। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা: (১) জাতীয় প্রয়োজন অনুযায়ী প্রকৌশল বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রসমূহ যথা : পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সকল প্রকার অবকাঠামো, যন্ত্রপাতি, প্ল্যান্ট, ডিভাইস এবং মালামালের (গধঃবৎরধষ) নকশা প্রণয়ন, নির্মাণ, উৎপাদন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও গুণগতমান নির্ধারণ; (২) টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করিবার ক্ষেত্রে শিল্প, শক্তি, কৃষি, খনিজ সম্পদ, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, পরিবেশ, পরিবহণ ও সেবাসহ প্রকৌশলের সকল খাতে পরিবেশবান্ধব ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ ও উৎসাহিতকরণ; (৩) প্রকৌশলের সকল ক্ষেত্রে…