২০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা : (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি বা অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি কোনো ব্যক্তি, সরকার বা সংস্থা বা আন্তর্জাতিক কোনো সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (গ) গবেষণাস্বত্ব ও সেবা হইতে প্রাপ্ত আয়; (ঘ) কোনো স্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) কাউন্সিল কর্তৃক বিনিয়োগকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা বা কাউন্সিলের অন্য সম্পদ হইতে উদ্ভূত আয়; এবং (চ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত…