২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে (১) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ তপশিলের অংশ-‘গ’ এ উল্লিখিত কোনো ইনস্টিটিউট; (২) ‘‘উপদেষ্টা পরিষদ’’ অর্থ এই আইনের ধারা ১১ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (৩) ‘‘কাউন্সিল’’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল; (৪) ‘‘গভর্নিং বডি’’ অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত গভর্নিং বডি; (৫) ‘‘চেয়ারম্যান’’ অর্থ গভর্নিং বডির চেয়ারম্যান; (৬) ‘‘তপশিল’’ অর্থ এই আইনের তপশিল; (৭) ‘‘প্রকৌশল’’ অর্থ পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সকল প্রকার অবকাঠামো, মেশিন, যন্ত্রপাতি, ডিভাইস, প্ল্যান্ট এবং মালামালের (গধঃবৎরধষ) নকশা প্রণয়ন,…