১৯। (১) কাউন্সিলের কোনো কর্মচারী কর্তৃক বা কাউন্সিলের অর্থায়নে পরিচালিত কোনো গবেষণালব্ধ ফলাফল কাউন্সিলের সম্পত্তি হিসেবে গণ্য হইবে, এবং কাউন্সিল, বিদ্যমান আইন অনুযায়ী, উহার পেটেন্ট (চধঃবহঃ) করিতে পারিবে এবং গবেষক বা গবেষকদল বা গবেষণা প্রতিষ্ঠানকে গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিক আয় হইতে কাউন্সিল কর্তৃক নির্ধারিত হারে, সম্মানী প্রদান করা যাইবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত গবেষণালব্ধ ফলাফল, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি বা শর্তসাপেক্ষে, প্রকৌশল গবেষণা সংক্রান্ত কার্যে ব্যবহারের জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করা যাইবে।