১৪। (১) কাউন্সিল উহার কার্য সুচারুরূপে সম্পাদন এবং গবেষণা কার্য পরিচালনা বা এতদসংক্রান্ত বিষয়ে পরামর্শ, সুপারিশ বা সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বা প্রবাসী বাংলদেশি বিজ্ঞানী, প্রকৌশলী, পেশাজীবী, শিল্প উদ্যোক্তা বা শিক্ষাবিদের সমন্বয়ে ১ (এক)টি বিশেষজ্ঞ প্যানেল গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য সংখ্যা ৬ (ছয়) জনের অধিক হইবে না এবং উহার দায়িত্ব, ক্ষমতা, মেয়াদ, কার্যপরিধি ও সম্মানীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।