১২। উপদেষ্টা পরিষদ, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রকৌশল গবেষণা সম্পর্কিত নূতন কোনো প্রস্তাব প্রণয়নের পরামর্শ প্রদান এবং প্রকৌশল গবেষণা সম্পর্কিত যে কোনো প্রস্তাব পর্যালোচনা এবং এতদ্বিষয়ে গভর্নিং বডিকে প্রয়োজনীয় দিকবেনির্দেশনা প্রদান করিতে পারিবে।