১১। (১) কাউন্সিলের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা: (ক) মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি ইহার সহ সভাপতিও হইবেন; (গ) গভর্নিং বডির চেয়ারম্যান; (ঘ) প্রেসিডেন্ট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ; (ঙ) সরকার কর্তৃক মনোনীত যে কোনো দুইটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (চ) তপশিলের অংশ-‘ক’ এ উল্লিখিত প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন করিয়া প্রতিনিধি; (ছ) তপশিলের অংশ-‘খ’ এ উল্লিখিত প্রতিটি অধিদপ্তর বা…