১। (১) এই আইন বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইন কার্যকর হইবে। * এস, আর, ও নং ২৭৯-আইন/২০২০, তারিখঃ ২৫ অক্টোবর, ২০২০ ইং দ্বারা ১৬ কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ০১ নভেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ হতে উক্ত আইন কার্যকর ।