২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা-৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; (২) ’’কো-চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের কো-চেয়ারম্যান; (৩) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৪) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ’’প্রাণিসম্পদ বা প্রাণী’’ অর্থ যে কোনো প্রাণী বা পোল্ট্রি যাহা গৃহে বা খামারে লালন-পালন করা যায় এবং এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোনো প্রাণী; (৬) ’’পোল্ট্রি’’ অর্থ গৃহে বা খামারে লালন-পালন করা যায় এইরূপ কোনো পাখি; (৭) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত…