১৪। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) গৃহীত ঋণ; (গ) গবেষণা স্বত্ব ও সেবা হইতে প্রাপ্ত আয়; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো দেশি বা বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঙ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) নিজস্ব আয় বা অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের সকল অর্থ তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করা হইবে : তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিলের অর্থ…