১২। (১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি- (ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) বোর্ডের পক্ষে ইনস্টিটিউটের কার্যাবলি সম্পাদন ও প্রশাসন পরিচালনা করিবেন; এবং (গ) সরকার বা বোর্ড কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে…