৮। একাডেমির কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) পল্লী উন্নয়ন ও তদ্সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে গবেষণা পরিচালনা; (খ) পল্লী উন্নয়নের সহিত সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ও বেসরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিবর্গ স্থানীয় সরকার প্রতিনিধি ও ব্যক্তিগণকে বুনিয়াদী ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান; (গ) উন্নয়নের ধারণা ও তত্ত্বসমূহ পরীক্ষা-নিরীক্ষা এবং, ক্ষেত্রমত, বাস্তবায়ন; (ঘ) পল্লী উন্নয়ন সংক্রান্ত প্রকল্প ও কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন; (ঙ) সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শমূলক সেবা প্রদান; (চ) দেশী ও বিদেশী শিক্ষার্থীদের অভিসন্দর্ভ রচনার কাজে সহায়তা প্রদান এবং তত্ত্বাবধান; (ছ)…